তামিম ইকবাল এর তুন ভূমিকা নিয়ে গণমাধ্যমে যা বলেন তিনি

mahmud
0

 


দেড় বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেটে অনুপস্থিত তামিম ইকবাল এবার ভারত সফরে এসেছেন, কিন্তু ক্রিকেটার হিসেবে নয়—নতুন এক পরিচয়ে। ভারত-বাংলাদেশ সিরিজের দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টিতে ধারাভাষ্য দেবেন তিনি।


ব্যাট ধরেননি অনেকদিন, তবে ক্রিকেটের লড়াই থেকে পুরোপুরি বিদায় নেননি তামিম। মাঠে আবার কবে ফিরবেন, সে বিষয় নিয়ে আলোচনা চলে। এবার বাংলাদেশ ক্রিকেট দলের ভারত সফরে তিনি নতুন ভূমিকায় আছেন—দেশসেরা ওপেনার পুরো সিরিজ জুড়ে ধারাভাষ্যকার হিসেবে থাকবেন।


এর আগে তামিম দুই দফায় অতিথি ধারাভাষ্যকার হিসেবে কাজ করেছেন; ২০২২ সালের বিপিএল ও গত বছরের বাংলাদেশ-নিউজিল্যান্ড টেস্টে কিছু সময় কমেন্ট্রি বক্সে উপস্থিত ছিলেন। তবে এবার পেশাদারভাবে এবং পুরো সিরিজে ধারাভাষ্য দেওয়াটা তার জন্য নতুন অভিজ্ঞতা।


গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তামিম জানান, “কিছুটা নার্ভাস লাগছে। খেলার সময় ম্যাচের আগে নার্ভাস থাকতাম, এখন ভাবছি, কথা বলার সময় মাঠের মুহূর্তগুলোকে সঠিকভাবে তুলে ধরতে পারব কি না। বড় ভুল করে বসলে তো বিপদ!” এই নতুন ভূমিকায় প্রস্তুতির জন্য তিনি অনলাইনে ক্লাস করার সিদ্ধান্ত নিয়েছেন এবং মঙ্গলবার চেন্নাইয়ে একটি ক্লাসও করেছেন। “ধারাভাষ্য সহজ মনে হলেও আসলে তেমন নয়। তাৎক্ষণিক কথা বলার বিষয় তো আছেই, প্রযুক্তিগত বিষয়গুলোও গুরুত্বপূর্ণ,” বলেন তিনি।


বাংলাদেশের ধারাভাষ্যকার আতহার আলী খান থেকে সহায়তা পাচ্ছেন তামিম। নিয়মিত ধারাভাষ্য দিলে এটি তার পেশা হতে পারে বলে জানান তিনি। তাঁর পছন্দের ধারাভাষ্যকারের তালিকায় আছেন আতহার আলী খান, নাসের হুসেইন, মার্ক নিকোলাস, ইয়ান বিশপ ও অ্যালান উইলকিন্স। 

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top