বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে ভারত ৭১.৬৭%, বাংলাদেশের জন্য ভয়াবহ সুসংবাদ!

Toufiq
0



চেন্নাই টেস্টে হেরে আইসিসির বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের ৬ নম্বরে নেমে গেছে বাংলাদেশ। পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার পর ৪র্থ স্থানে উঠেছিল টাইগাররা। সর্বশেষ হালনাগাদ অনুযায়ী টেবিলের ৬ষ্ঠ স্থানে রয়েছে বাংলাদেশ।


চেন্নাইতে বাংলাদেশকে হারিয়ে শীর্ষস্থানটা আরও পাকাপোক্ত করেছে ভারত। বর্তমানে তাদের পয়েন্ট ৭১.৬৭%। দ্বিতীয় স্থানে থাকা অস্ট্রেলিয়ার পয়েন্ট ৬২.৫০%। গল টেস্টে রোমাঞ্চকর এক ম্যাচে নিউজিল্যান্ডকে হারিয়ে শীর্ষ দুইয়ের দৌড়ে ভালোভাবেই টিকে আছে শ্রীলঙ্কা। বর্তমানে তাদের পয়েন্ট ৫০%।


৪র্থ এবং ৫ম স্থানে রয়েছে যথাক্রমে নিউজিল্যান্ড এবং ইংল্যান্ড। ৪২.৮৬% পয়েন্ট নিয়ে ৪ নম্বরে রয়েছে কিউইরা। খুব একটা পিছিয়ে নেই ইংল্যান্ডও, তাদের পয়েন্ট ৪২.১৯%। 


পাকিস্তানকে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ হারিয়ে ৪র্থ স্থানে উঠে যাওয়া বাংলাদেশ এখন নেমে গেছে ৬ষ্ঠ স্থানে। বর্তমানে টাইগারদের পয়েন্ট ৩৯.২৯%। ৭ম স্থানে থাকা দক্ষিণ আফ্রিকা টাইগারদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে, পয়েন্ট ৩৮.৮৯%। তবে ভারত সফর শেষে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে নামবে বাংলাদেশ। ২ ম্যাচের টেস্ট সিরিজে প্রোটিয়াদের হারাতে পারলে পারলে ব্যবধানটা আবারও বাড়িয়ে নিতে পারবে বাংলাদেশ। সেক্ষেত্রে পয়েন্ট টেবিলে উপরে উঠার সুযোগও থাকবে। 


টেবিলের ৮ম এবং ৯ম স্থানে রয়েছে যথাক্রমে পাকিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজ। পাকিস্তানের পয়েন্ট ১৯.০৫%। ওয়েস্ট ইন্ডিজের পয়েন্ট ১৮.৫২%।


Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top