এবার বিদ্যুৎ সংকট মেটাতে নতুন করে যে দেশ থেকে বিদ্যুৎ আমদানি করছে বাংলাদেশ

mahmud
0


 বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, বাংলাদেশ শিগগিরই নেপাল থেকে ভারতীয় সঞ্চালন লাইনের মাধ্যমে জলবিদ্যুৎ আমদানির জন্য নেপাল ও ভারতের সঙ্গে ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষর করতে যাচ্ছে। বিদ্যুৎ আমদানি ও রপ্তানির জন্য একটি প্রতিনিধিদল শিগগিরই নেপাল সফর করবে।


রাজধানী ঢাকার একটি হোটেলে গত শুক্রবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় নেপালের জাতীয় ও সংবিধান দিবস উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে তিনি এসব তথ্য দেন।


বিদ্যুৎ বিভাগের সূত্র জানায়, জ্বালানি সহযোগিতার বিষয়ে সমঝোতা হওয়ার ছয় বছর পর বাংলাদেশ, নেপাল ও ভারত সম্প্রতি ভারতীয় মাধ্যমে নেপাল থেকে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানির জন্য একটি চুক্তি স্বাক্ষর করতে সম্মত হয়েছে।


Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top