আজ বুধবার দুদিনের সফরে ঢাকায় আসছেন বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইজার। এই সফরকালে তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবেন।
মার্টিন রাইজার আরও অর্থ উপদেষ্টা, জ্বালানি উপদেষ্টা, বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং সরকারের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন।
বিশ্বব্যাংকের সিনিয়র এক্সটার্নাল অ্যাফেয়ার্স অফিসার মেহরিন আহমেদ মাহবুব এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। স্বাধীনতার পর বাংলাদেশকে সহায়তা প্রদানকারী প্রথম উন্নয়ন সহযোগীদের মধ্যে বিশ্বব্যাংক অন্যতম। ব্যাংকটি বাংলাদেশে প্রায় ৪৪ বিলিয়ন ডলার সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে, যার অধিকাংশই অনুদান বা ছাড়।
বর্তমানে বিশ্বব্যাংক গ্রুপের ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (আইডিএ) মাধ্যমে বাংলাদেশে বৃহত্তম কর্মসূচি বাস্তবায়ন করছে।

