শনিবার লিডসে ইংল্যান্ডকে ৬৮ রানে দুরমুশ করল অস্ট্রেলিয়া। পরপর দুই ম্যাচে জিতে পাঁচ ম্যাচের ওয়ান ডে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল অস্ট্রেলিয়া
ওয়ান ডে ক্রিকেটে বিশ্বচ্যাম্পিয়ন তারা । ৫০ ওভারের ফর্ম্যাটে জিতেই চলেছে অস্ট্রেলিয়া (England vs Australia) । টানা ১৪টি ওয়ান ডে ম্যাচ জিতল অস্ট্রেলিয়া । সামনে নিজেদেরই রেকর্ড । ২০০৩ সালের জানুয়ারি থেকে মে মাসের মধ্যে টানা ২১টি ওয়ান ডে ম্যাচ জিতেছিল অস্ট্রেলিয়া । এবার ২০২৩ সালের অক্টোবর থেকে ওয়ান ডে ক্রিকেটে আর হারেনি অস্ট্রেলিয়া । বিশ্বকাপের পর থেকে ওয়ান ডে তে অপরাজিত অস্ট্রেলিয়া । ঘটনা হচ্ছে, ২০০৩ সালেও ওয়ান ডে বিশ্বকাপ জিতেছিল অস্ট্রেলিয়া । কাকতালীয় হলেও, সেবারও ফাইনালে ভারতকে হারিয়ে বিশ্বসেরার মুকুট মাথায় পরেছিল অস্ট্রেলিয়া ।
শনিবার লিডসে ইংল্যান্ডকে ৬৮ রানে দুরমুশ করল অস্ট্রেলিয়া । পরপর দুই ম্যাচে জিতে পাঁচ ম্যাচের ওয়ান ডে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল অস্ট্রেলিয়া ।
লিডসে টস জিতে অস্ট্রেলিয়াকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছিল ইংল্যান্ড । ম্যাথু শর্ট ও আগের ম্যাচের নায়ক ট্র্যাভিস হেড ঝোড়ো শুরু করেন । ২৭ বলে ২৯ রান করে পেরেন হেড । ২৯ করেই ফেরেন শর্ট । তিন নম্বরে নেমে মিচেল মার্শ ৫৯ বলে ৬০ রান করেন । তবে ম্যাচে অস্ট্রেলিয়াকে ভাল জায়গায় পৌঁছে দেন অ্যালেক্স ক্যারি । ৬৭ বলে ৭৪ রান করেন তিনি । তবে নিয়মিত ব্যবধানে উইকেট পড়ে যায় অস্ট্রেলিয়ার । ৪৪.৪ ওভারে ২৭০ রানে অল আউট হয়ে যায় অস্ট্রেলিয়া ।


