চেন্নাইয়ের এম এ চিদাম্বারাম স্টেডিয়ামে টস জিতে শুরুতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন নাজমুল হোসেন শান্ত। ২০ টেস্ট আর ৪২ বছর পর কোনো অধিনায়ক এখানে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেন। বাংলাদেশ অধিনায়কের এমন সাহসী সিদ্ধান্ত অবশ্য টস পর্বে সমর্থন করেছিলেন রোহিত শর্মাও। এবার বাংলাদেশি পেসাররা বল হাতে শান্তর সিদ্ধান্তকে ঠিক প্রমাণ করলেন।
নতুন বলে দুর্দান্ত শুরু করেছে বাংলাদেশ। ১০ ওভারে ৩৪ রান তুলতেই টপ অর্ডারের ৩ ব্যাটারকে হারিয়েছে ভারত। সবগুলো উইকেটও শিকার করেছেন হাসান মাহমুদ। এখন উইকেটে আছেন যশস্বী জয়সাওয়াল ও ঋষভ পান্ত। বিস্তারিত আসিতেসে...............।
টসঃ
লাল বলের ক্রিকেট দিয়ে ভারত সফর শুরু করছে বাংলাদেশ। দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি মাঠে গড়াচ্ছে আজ বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) থেকে। সিরিজের প্রথম টেস্টে টস জিতে শুরুতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন নাজমুল হোসেন শান্ত।
চেন্নাইয়ের এম এ চিদাম্বারাম স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১০ টায়।
গত ম্যাচ থেকে বাংলাদেশের একাদশে পরিবর্তন আসেনি। উইনিং কম্বিনেশন ধরে রেখেই ভারতের বিপক্ষে নামছে টাইগাররা। একাদশে আছে ৩ বিশেষজ্ঞ পেসার। এদিকে ভারতও ৩ বিশেষজ্ঞ পেসার নিয়ে মাঠে নামছে। পাশাপাশি একাদশে আছে ২ স্পিনার।
বাংলাদেশ একাদশ :
সাদমান ইসলাম, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুমিনুল ইসলাম, মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটরক্ষক), সাকিব আল হাসান, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা।
ভারত একাদশ :
রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সাওয়াল, শুভমান গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল, ঋষভ পান্ত, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজ, আকাশ দীপ।
