ব্যাংকের লকার থেকে গায়েব ১২ হাজার ভরি স্বর্ণ

mahmud
0

 


সমবায় ব্যাংকের লকার থেকে ১২ হাজার ভরি স্বর্ণের খোঁজ পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা এএফ হাসান আরিফ। তিনি বলেন, ব্যাংকের সম্পত্তি বেদখল হয়ে গেছে এবং যারা একসময় ব্যাংকে দায়িত্বে ছিলেন, তারাই এখন বেদখল করে বসে আছেন। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।


রোববার (২৯ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লার পল্লী উন্নয়ন অ্যাকাডেমির (বার্ড) ৫৭তম বার্ষিক পরিকল্পনা সম্মেলনে যোগ দিতে এসে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এএফ হাসান আরিফ আরও বলেন, "সমবায় ব্যাংক টিকে থাকতে পারছে না, কারণ সমবায়ীদের মধ্যে সঠিক মনোভাবের অভাব রয়েছে। তারা শুধু কমিটিতে থাকতে চান, কিন্তু উন্নয়নের দিকে তাদের নজর নেই।"


এ সময় আরও উপস্থিত ছিলেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোসাম্মৎ শাহানারা খাতুন, পিপিআরসি চেয়ারম্যান ড. হোসেইন জিল্লুর রহমান, স্থানীয় সরকার বিশেষজ্ঞ প্রফেসর ড. তোফায়েল আহমেদ এবং বার্ডের মহাপরিচালক সাইফ উদ্দিন আহমেদ প্রমুখ।


সভায় বাংলাদেশের পল্লী উন্নয়ন ও সমবায় ক্ষেত্রে বার্ড পরিচালিত সাম্প্রতিক গবেষণা ও কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। বিশেষ অতিথিরা তাদের বক্তব্যে নানা পরামর্শও প্রদান করেন।

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top