পূরণ করা হবে সাকিবের শেষ ইচ্ছা

imran
0

 


ঘরের মাঠে শেষ টেস্ট খেলার ইচ্ছা পূরণ করা হবে, এমনই গুঞ্জন ক্রিকেট মাঠে,তার ফেরার ব্যাপারে আশাবাদী প্রদান উপদেষ্টা  ড.ইউনুস

তিনি আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে বিদায় বলে দিয়েছেন । ঘরের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে খেলে সাদা জার্সি তুলে রাখার ইচ্ছার কথা জানিয়েছেন সাকিব আল হাসান। টাইগার অলরাউন্ডারের সেই আশা পূর্ণ হবে কিনা তা নিয়ে রয়েছে যথেষ্ট শঙ্কা। কারণটা ইতিমধ্যে সবারই জানা, জাতীয় আন্দোলনের সময় গার্মেন্টস কর্মী হত্যা মামলায় এসেছে সাকিবের নাম। যার কারণে প্রোটিয়াদের বিপক্ষে সিরিজ খেলে যাতে দেশ ছাড়তে পারেন এই জন্য বিসিবির কাছে নিরাপত্তা চেয়েছেন টাইগার অলরাউন্ডার। যদিও বিসিবি আগেই বলে দিয়েছে তারা সেটি করতে পারবে না।

তবে নামটা সাকিব বলেই ঘরের মাটিতে প্রোটিয়াদের বিপক্ষে তার খেলার সম্ভাবনা উড়িয়ে দেওয়া সম্ভব। ক্রিকেট পাড়ায় জোর গুঞ্জন, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ খেলতে দেশে ফিরবেন সাকিব। টাইগার অলরাউন্ডার ভাবছেন, তিনি কোনো ধরণের অপরাধ করেননি। সিরিজ শেষে তিনি নিরাপদেই দেশে ফিরতে পারবেন।

গুঞ্জন যদি সত্যি হয়, তাহলে প্রোটিয়াদের বিপক্ষে সিরিজ শুরুর তিন থেকে চারদিন আগে দেশে ফিরবেন সাকিব। আর সিরিজ শেষ করেই দেশ ছাড়বেন টাইগার অলরাউন্ডার।

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top