ভারত ব্যর্থতার দায় সরাররি যাকে দিলেন কোচ হাথুরুসিংহে

রঙ্গিন জগত
0


সকাল থেকেই ইতিবাচক খেলায় মনোযোগী ছিল বাংলাদেশ দল। নাজমুল হোসেন শান্ত ও সাদমান ইসলামের দৃঢ় ব্যাটিংয়ের কল্যাণে রান তুলছিল সাবলীলভাবে। তবে এরপরই শুরু হয় আকস্মিক ধস। পেসার আকাশ দীপ এবং স্পিনার রবীন্দ্র জাদেজার বোলিংয়ের সামনে ভেঙে পড়ে বাংলাদেশের মিডল অর্ডার। রান বাড়ানোর আগেই ৭ উইকেট হারিয়ে ৯৪ রানে থেমে যায় বাংলাদেশ।

শেষ পর্যন্ত বাংলাদেশের লিড ৯৪ রানের। সব উইকেট হারিয়ে বাংলা ১৪৬ রান করেছে

এর আগে, দিনের শুরুটা বেশ ভালোই ছিল বাংলাদেশের। প্রথম ১২ ওভারে ৫৯ রান তোলার পরও মুমিনুল হকের উইকেট হারালেও দলটি দ্রুত রান তোলার দিকে মনোযোগী ছিল। তবে হঠাৎ করেই বড় ধাক্কা খেতে শুরু করে ব্যাটিং লাইনআপ।

দিনের তৃতীয় ওভারের আগে বাংলাদেশ ভালোমতোই এগিয়ে যাচ্ছিল। পঞ্চম দিনের শুরুতেই মুমিনুল একটি রান নেন, সাদমানের ব্যাট থেকে আসে বাউন্ডারি। এরপর জাসপ্রিত বুমরাহর ওভারেও ৫ রান আসে, যেখানে সাদমান আরেকটি বাউন্ডারি মারেন।

কিন্তু অশ্বিনের বলে মুমিনুলের আউট হওয়ার পর থেকে বিপদ শুরু হয়। আগের ইনিংসে সেঞ্চুরি করা মুমিনুল এবার লেগ স্লিপে কেএল রাহুলের হাতে সহজ ক্যাচ দিয়ে ফেরেন। এরপর শান্ত-সাদমান জুটি ৫০ রান পার করলেও, সাদমানের সঙ্গে করা ৫৫ রানের জুটি ভেঙে যায়। জাদেজার বলে রিভার্স সুইপ করতে গিয়ে আউট হন শান্ত, কিছুক্ষণ পরেই সাদমানও আকাশ দীপের বলে ক্যাচ দিয়ে ফিরে যান।


লিটন দাস এসেছিলেন, কিন্তু ১ রান করেই জাদেজার বলে ঋষভ পান্তের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান। ৯১ রানে ৩ উইকেট হারানো বাংলাদেশ, ৯৪ রানে এসে ৭ উইকেট হারিয়ে ফেলে।


ম্যাচ শেষে কোচ হাথুরু বলেন ভারতের মাঠে বোলাররা খুব একটা ভালো না করলেও তারা তাদের জায়গাটা ধরে রাখার চেস্টা করেছে ,তবে ব্যাটাররা খুবই বাজে খেলেছে ,সাকিবতো কোনো ভাবেই ব্যাটে বলে সেট হতে পারছে না, শুরর দিকের ব্যাটার দের মধ্যে কেও তাদের জায়গাটা ধরে রাখতে পারছে না। বার বার ভারতের পাতা ফাদে পা দিয়ে দিচ্ছে আর উকেট হারাচ্ছে । ব্যাটাররা খুবই অদক্ষ্যতার প্রমান দিয়েছে । 

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top