৫৬ দিনের লড়াই এর ইতি কারিমুলের

imran
0


দীর্ঘ ৫৬ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে  হেরে গেলেন তিনি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর যাত্রাবাড়ীতে কারিমুল ইসলাম (২২) নামে এক যুবক পুলিশের গুলিতে আহত হন। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার (৩০ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে তিনি মারা যান।

নিহত কারিমুল হবিগঞ্জের লাখাই থানার পশ্চিম রইতোনসী গ্রামের শাহাবুদ্দিনের ছেলে। তিনি যাত্রাবাড়ীর একটি আড়তে কাজ করতেন এবং সেখানেই থাকতেন।

নিহতের খালু মো. হামিদুল বলেন, কারিমুল যাত্রাবাড়ী এলাকায় একটি লেবুর আড়তের কর্মচারী ছিলেন। গত ৫ আগস্ট আড়তের সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় শটগানের গুলিতে আহত হন কারিমুল। ওই দিনই গুরুতর আহত অবস্থায় তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। পরে আজ সকালের দিকে হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top