প্রত্যাহার হচ্ছে ৫৮১৮ মামলা তাৎক্ষণিকভাবে মুক্তি পাবেন যারা

mahmud
0


 সরকার সাইবার আইনে দায়ের হওয়া ‘স্পিচ অফেন্স’ সংক্রান্ত মামলাগুলো দ্রুত প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। এসব মামলায় গ্রেপ্তারকৃত ব্যক্তিদেরও আইনি প্রক্রিয়ার মাধ্যমে দ্রুত মুক্তি দেওয়া হবে। 


সোমবার (৩০ সেপ্টেম্বর) আইন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ড. মো. রেজাউল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।


বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন, ২০০৬; ডিজিটাল নিরাপত্তা আইন, ২০১৮ এবং সাইবার নিরাপত্তা আইন, ২০২৩-এর আওতায় আগস্ট ২০২৪ পর্যন্ত দেশের ৮টি সাইবার ট্রাইব্যুনালে মোট ৫,৮১৮টি মামলা চলমান রয়েছে।


এসব মামলার মধ্যে ডিজিটাল মাধ্যমে মতামত প্রকাশের জন্য দায়ের করা মামলাগুলোকে ‘স্পিচ অফেন্স’ এবং কম্পিউটার হ্যাকিং বা ডিজিটাল জালিয়াতির মামলাগুলোকে ‘কম্পিউটার অফেন্স’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।


বর্তমানে ১,৩৪০টি স্পিচ অফেন্স মামলা চলছে, যার মধ্যে ৪৬১টি মামলার তদন্ত চলছে এবং ৮৭৯টি মামলা দেশের ৮টি সাইবার ট্রাইব্যুনালে বিচারাধীন। 


স্পিচ অফেন্স মামলাগুলোর মধ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের অধীনে ২৭৯টি, ডিজিটাল নিরাপত্তা আইনের অধীনে ৭৮৬টি, এবং সাইবার নিরাপত্তা আইনের অধীনে ২৭৫টি মামলা রয়েছে। 


সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, বিচারাধীন ৮৭৯টি মামলাকে দ্রুত প্রত্যাহার করা হবে আইন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সমন্বয়ে। ৪৬১টি তদন্তাধীন মামলার ক্ষেত্রে তদন্তকারী কর্মকর্তাদের দ্রুত চূড়ান্ত রিপোর্ট দাখিলের নির্দেশ দেওয়া হবে। 


এসব মামলায় গ্রেপ্তারকৃত ব্যক্তিরাও দ্রুত আইনি প্রক্রিয়ার মাধ্যমে মুক্তি পাবেন।

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top