হাসান মাহমুদ ও খালেদ আহেমেদের বিপক্ষে নিজেদের রুদ্রমুর্তি দেখিয়েছেন জয়সাওয়াল ও রোহিত। এমন অবস্থায় ইনিংসের চতুর্থ ওভারে মেহেদী হাসান মিরাজের হাতে বল তুলে দেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ডানহাতি অফ স্পিনারের চতুর্থ বলটি আঘাত হানে রোহিতের প্যাডে। বাংলাদেশের ফিল্ডাররা আবেদন করতেই আঙুল তুলে আউট দেন আম্পায়ার। তৎক্ষণাৎ রিভিউ নিয়ে বেঁচে যান ভারতের অধিনায়ক। টিভি রিপ্লেতে নট আউট দেখানোর পর আম্পায়ারের উপর খানিকটা রাগ ঝেড়েছেন তিনি। জীবন পেয়ে অবশ্য বেশিক্ষণ টিকতে পারেননি রোহিত। পরের বলে মিরাজের নিচু হওয়া ডেলিভারিতে বোল্ড হয়েছেন ২৩ রান করা এই ব্যাটার।
হাসান মাহমুদের ইনিংসের করা তৃতীয় বলে চার মেরে ভারতের রানের খাতা খুলেছিলেন যশস্বী জয়সাওয়াল। একই ওভারে বাঁহাতি ব্যাটার মেরেছেন আরও দুই চার। সবমিলিয়ে প্রথম ওভারে এসেছে ১২ রান। দ্বিতীয় ওভারে সৈয়দ খালেদ আহমেদের বিপক্ষে বেশ মারমুখী ছিলেন রোহিত শর্মা।প্রথম দুই বলে মেরেছেন দুই ছক্কা, ওভারের শেষ বলে জয়সাওয়াল মেরেছেন এক চার। নিজের করা প্রথম ওভারে খালেদ দিয়েছেন ১৭ রান। তৃতীয় ওভারে হাসানের বিপক্ষে দুই ছক্কা ও দুই চারে ২২ রান নিয়েছেন ভারতের দুই ওপেনার। তাতে মাত্র ৩ ওভারে পঞ্চাশ রানের জুটি গড়ে তারা দুজন। টেস্ট ক্রিকেটে এটিই দ্রুততম দলীয় পঞ্চাশের বিশ্ব রেকর্ড। তবে এটি হত না যদি মিরাজের কথা সুনতো শান্ত। হাসান এর বলে ক্যাঁচ আউট এর আবাদন করলে আম্পের তাতে সারা দেননি মিরাজ রিভিউ নিতে বলে তাতে সারা দেননি ক্যটেন। পড়ে দ্যাখা জায় ওটি আউট ছিল। এর পরই রোহিত মারমুখী হায়ে ওঠেন।

