বায়তুল মোকাররমে জুমার খুতবার সময় হট্টগোলের ঘটনা ঘটেছে। খতিব হাফেজ মাওলানা ড. মুফতি ওয়ালিয়ুর রহমান যখন বয়ান দিচ্ছিলেন, তখন পলাতক খতিব মাওলানা মুফতি রুহুল আমিন তার অনুসারীদের নিয়ে মসজিদে প্রবেশ করেন। এ সময় রুহুল আমিনের অনুসারীরা বর্তমান খতিবের মাইক্রোফোনে হাত দেন, যা দুই পক্ষের মধ্যে হাতাহাতির দিকে নিয়ে যায়।
এই সংঘর্ষে কয়েকজন আহত হন এবং পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সাধারণ মুসল্লিরা আতঙ্কিত হয়ে দ্রুত মসজিদ থেকে বের হয়ে যান। পরে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। যদিও পরিস্থিতি কিছুটা শান্ত হয়েছে, কিন্তু মুসল্লিদের মধ্যে এখনও আতঙ্ক বিরাজ করছে।

