বড় চমক দিয়ে ভারতের বিপক্ষে টি২০ সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা

mahmud
0


 টি-টোয়েন্টি দলের ক্রিকেটাররা আজ কানপুরে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা। এরই মধ্যে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণাও হতে পারে। দলে ফিরছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। সাকিব আল হাসান টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়ায়, মিরাজ এখন তিন সংস্করণেই অলরাউন্ডার হিসেবে খেলবেন।


বিসিবির একটি সূত্র জানিয়েছে, ১৫ সদস্যের দলে টপঅর্ডার ব্যাটসম্যান পারভেজ হোসেন ইমন ফিরছেন। তিনি সৌম্য সরকারের জায়গায় দলে জায়গা পেয়েছেন। বাঁহাতি স্পিনার হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে রকিবুল হাসানকে।


বাকি খেলোয়াড়েরা হলেন—নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন কুমার দাস, তানজিদ হাসান তামিম, তাওহিদ হৃদয়, জাকের আলী, মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম এবং তানজিম হাসান সাকিব।


বাংলাদেশ ভারতের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ৬ অক্টোবর মধ্যপ্রদেশের গোয়ালিয়রে। এরপর ৯ অক্টোবর দিল্লি এবং ১২ অক্টোবর হায়দরাবাদে হবে সিরিজের বাকি দুটি ম্যাচ।

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top