জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন, ২৯ সেপ্টেম্বর থেকে ২৫ নভেম্বর পর্যন্ত নতুন এই চাঁদকে দেখা যাবে। এর নাম ‘২০২৪ পিটি৫’। তবে ‘মিনি মুন’ এতই ছোট এবং আবছা যে খালি চোখে একে দেখা যাবে না। এটি দেখার জন্য পেশাদার সরঞ্জামের প্রয়োজন হবে। দুরবিন বা হোম টেলিস্কোপেও চোখে ধরা দেবে না এই চাঁদ। কমপক্ষে ৩০ ইঞ্চি ব্যাসের শক্তিশালী টেলিস্কোপের মাধ্যমে দেখা যাবে।
এরকম
অস্থায়ী চাঁদের দেখা আগেও পেয়েছে
পৃথিবী। ২০২০ সালের ফেব্রুয়ারি
মাসে পৃথিবীর কক্ষপথে '২০২০ সিডি ৩'
নামের একটি গ্রহাণুর দেখা
পান বিজ্ঞানীরা। এরপর গবেষণায় জানা
যায়, শনাক্ত হওয়ার আগে কয়েক বছর
ধরে আমাদের গ্রহকে প্রদক্ষিণ করছিল গ্রহাণুটি।পৃথিবীর দিকে দ্রুত গতিতে আসা
গ্রহাণুগুলো সাধারণত আমাদের বায়ুমণ্ডলে আছড়ে পড়ে, বা ভস্মীভূত হয়ে যায়। উপগ্রহ বা
চাঁদের মতো পৃথিবীকে প্রদক্ষিণ করতে হলে একটি গ্রহাণুকে সঠিক গতি এবং দিক মেনে পৃথিবীর
দিকে আসতে হবে।
