৩ শর্তে জাতীয় দলে ফিরছেন তামিম ইকবাল

mahmud
0

 


বাংলাদেশের সেরা ড্যাশিং ওপেনার ও সাবেক অধিনায়ক তামিম ইকবাল সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ২০২৩ সালের ২৩ সেপ্টেম্বর। এরপর থেকে জাতীয় দলের জার্সিতে দেখা যায়নি এই কিংবদন্তি ওপেনারকে। ঘরোয়া ক্রিকেটে খেলা চালিয়ে গেলেও জাতীয় দলে তামিমের ভবিষ্যৎ নিয়ে চলছে নানা আলোচনা। 


তবে আজ (২৯ সেপ্টেম্বর) এক ক্রীড়াভিত্তিক সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তামিম নিজের ফেরার সম্ভাবনা নিয়ে নতুন ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেন, "আমি যেভাবে আন্তর্জাতিক ক্রিকেট ছেড়েছি, তাতে মোটেও সন্তুষ্ট নই। দলে ফিরে খেলার জন্য আমার একটা যথাযথ কারণ দরকার। আমি এমন কেউ নই যে কয়েকটা ম্যাচ খেলার জন্য হঠাৎ ফিরে আসব। তাহলে বিষয়টি আসলে কী দাঁড়াবে?"


তামিম আরও বলেন, "অনেকে বলছে আমি যেন ফিরি, তারা আমাকে দলে চায়। কিন্তু আমি যদি মাত্র ৪-৫টি ম্যাচ খেলতে আসি, তা কি বাংলাদেশ দলকে সত্যিকারের সাহায্য করবে? যদি একটি সঠিক পরিকল্পনা থাকে, যেখানে দল কী অর্জন করতে চায় তা পরিষ্কার করা হয়, তাহলে আমি বিষয়টি নিয়ে চিন্তা করতে পারি এবং আমরা আলোচনা করতে পারি।"


বিসিবি সভাপতি ফারুক আহমেদ তামিমের ভবিষ্যৎ সম্পর্কে নিশ্চিত কিছু না বললেও, তিনি তামিমকে হয় মাঠে খেলোয়াড় হিসেবে নাহয় বোর্ডে কোনো গুরুত্বপূর্ণ দায়িত্বে দেখতে চান। এখন দেখার বিষয়, তামিমের পরবর্তী গন্তব্য মাঠ নাকি বোর্ডে।


তামিম আরও বলেন, চ্যাম্পিয়নস ট্রফিতে যদি সিনিয়র খেলোয়াড়রা একসঙ্গে খেলে এবং বিসিবি তাকে আমন্ত্রণ জানায়, পাশাপাশি তার সতীর্থরা যদি তাকে দলে ফেরার জন্য আহ্বান জানায়, তখনই তিনি জাতীয় দলে ফেরার বিষয়টি বিবেচনা করবেন।

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top