বিপিএলে চুড়ান্ত হল তামিমের দল

faheem hasan
0





ব্যাট হাতে পাঁচশর কাছাকাছি রান। সেইসঙ্গে ফরচুন বরিশালের অধিনায়ক হিসেবে শিরোপা জয়। ব্যক্তিগত ও দলীয় সাফল্যের সম্মিলনে বিপিএলের দশম আসরের সেরা খেলোয়াড় হলেন তামিম ইকবাল।


এবারও বিপিএলে ফরচুন বরিশালের হয়ে চুক্তিবদ্ধ হয়েছেন তামিম। এদিকে বাকি কোন প্লেয়ারেরই এখনো দল চুড়ান্ত হতে পারতেনি। রয়েছে ধোয়াশা


৪৫৩ রান নিয়ে শিরোপা নির্ধারণী মঞ্চে নামা তামিমের রান গত আসর শেষে ৪৯২। ১৫ ম্যাচে তার গড় ৩৫.১৪ ও স্ট্রাইক রেট ১২৭.১৩। সেঞ্চুরি না পেলেও তিনটি ফিফটি করেন বাঁহাতি ব্যাটার।


কিন্তু এবারের আসর হতে যাছে সকল ক্রিকেট ও দর্শকদের জন্য অন্যরকম একটি বিপিএল আসর।ডিসেম্বরে শুরু হতে যাওয়া বিপিএলে তামিম ছাড়া কোনো প্লেয়ারেরই দল পাকা করতে পারেনি এখনো অবধি।


বিপিএলের শুরুর আগে মাঠের বাইরের নানা প্রসঙ্গ ও বিতর্ক নিয়েই আলোচনায় ছিলেন তামিম। তবে মাঠে ফিরে পুরনো চোটের সঙ্গে লড়াই, বিশ্বকাপে না খেলা ও বাংলাদেশ জাতীয় দলে অনিশ্চিত ভবিষ্যতের মতো বিষয়গুলোকে পেছনে ফেলেন তিনি। ২০১৯ সালে খেলোয়াড় হিসেবে বিপিএল জিতলেও এবার অধিনায়ক হিসেবে পেলেন প্রথম শিরোপার স্বাদ।



সম্প্রতি বিসিবির ডিরেক্টর পদে তামিমের নাম খুবই জোড়ালো ভাবে শোনা যাচ্ছে। ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের এক প্রকার প্রিয় ক্যন্ডিডেট হয়ে উঠেছেন তামিম ইকবাল।তার মতে যদি বিসিবির উচ্চ পদস্ত ব্যক্তিদের সংস্কার করা যায় তবে ক্রিকেট অঙ্গনকে নতুন ভাবে সাজানো সম্ভব।



এরই পেক্ষিতে ধারনা করা যাচ্ছে,তামিম যদি আসন্ন বোর্ড নির্বাচনে বিসিবির ডিরেক্টর পদে আসেন তবে এবারের বিপিএল খেলা থেকে বিরত থাকতে পারে তামিম। আর যদি বিপিএল শুরুর পরে বোর্ড নির্বাচনের সম্ভাবনা থাকে তবে বিপিএল খেলা নিয়ে তামিমের সংশয় থাকছেনা বললেই চলে।



Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top