হাসিনার জন্মদিনে ছাত্রলীগের শোভাযাত্রায় পুলিশের বাধা

mahmud
0

 


গোপালগঞ্জে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ৭৮তম জন্মদিন উপলক্ষে আয়োজিত ছাত্রলীগের শোভাযাত্রায় পুলিশ বাধা দিয়েছে বলে জানা গেছে। শনিবার দুপুরে গোপালগঞ্জ শহরের সরকারি বঙ্গবন্ধু কলেজ ক্যাম্পাসে এই ঘটনা ঘটে।


গোপালগঞ্জ সদর থানার ওসি মির মোহাম্মদ সাজেদুর রহমান জানান, শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে সরকারি বঙ্গবন্ধু কলেজ শাখা ছাত্রলীগ একটি শোভাযাত্রা বের করে। শোভাযাত্রাটি কলেজ ক্যাম্পাস ঘুরে বঙ্গবন্ধু সড়কে বের হওয়ার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। পুলিশি বাধার কারণে ছাত্রলীগ শোভাযাত্রা সম্পন্ন করতে পারেনি, এবং এতে শোভাযাত্রায় অংশ নেওয়া অনেকেই দৌঁড়ে পালিয়ে যায়। সড়কে বিশৃঙ্খলা ও যানবাহন ভাঙচুরের আশঙ্কায় শোভাযাত্রায় বাধা দেওয়া হয়েছে বলে জানান ওসি।


এর আগে কলেজ ক্যাম্পাসে শহীদ মিনার চত্বরে কেক কেটে শেখ হাসিনার জন্মদিন উদ্‌যাপন করে ছাত্রলীগের নেতাকর্মীরা। এছাড়া, জেলার সব উপজেলায় শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top