ড. ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে বাংলাদেশে আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

mahmud
0

 



মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম আগামী ৪ অক্টোবর বাংলাদেশ সফরে আসছেন। এর আগে তিনি পাকিস্তান সফর করবেন এবং সেখান থেকে সরাসরি বাংলাদেশে আসবেন। কূটনৈতিক সূত্রে জানা গেছে, সবকিছু ঠিক থাকলে তিনি আগামী মাসের প্রথম সপ্তাহে বাংলাদেশ সফর করবেন।


মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশনের একটি সূত্র জানিয়েছে, আনোয়ার ইব্রাহিম অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস ও রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবেন।


ধারণা করা হচ্ছে, এই সফরের মাধ্যমে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ড. মুহাম্মদ ইউনূসের উন্নয়ন কৌশলের প্রতি সমর্থন আরও গভীর হবে এবং দুই দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি পাবে, যা মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশি কর্মীদের স্বার্থ এবং যৌথ উন্নয়নের লক্ষ্যে কার্যকর হবে।


উল্লেখ্য, বাংলাদেশের পট পরিবর্তনের পর গত ১৪ আগস্ট আনোয়ার ইব্রাহিম দ্রুত বাংলাদেশ সফরের ইচ্ছা প্রকাশ করেছিলেন। সে সময় তিনি ব্যক্তিগতভাবে ড. মুহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানাতে ফোন করেছিলেন এবং সফরের আগ্রহ প্রকাশ করেছিলেন।


প্রসঙ্গত, ১৯৮১ সালে মালয়েশিয়ান ইসলামিক ইয়ুথ মুভমেন্ট (এবিআইএম)-এর সভাপতি থাকাকালে আনোয়ার ইব্রাহিম ছাত্র শিবিরের জাতীয় কর্মী সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে যোগ দিতে প্রথমবারের মতো বাংলাদেশ সফর করেছিলেন।

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top