অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাবাহিনীর প্রধান ওয়াকার-উজ-জামান।
রোববার (২২ সেপ্টেম্বর) দুপুরে প্রধান উপদেষ্টা কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
এর আগে, ৯ সেপ্টেম্বর ওয়াকার-উজ-জামান বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে সেনাপ্রধান রাষ্ট্রপতিকে সেনাবাহিনীর সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিত করেন এবং আইনশৃঙ্খলা ও শান্তি বজায় রাখতে সেনাবাহিনীর উদ্যোগগুলো তুলে ধরেন।
রাষ্ট্রপতি দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষা এবং জনগণের নিরাপত্তা প্রদানে সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করেন।

