ক্রীড়া সাংবাদিকতার মান কোথায় নেমেছে, কারা এখন সাংবাদিক হচ্ছেন - দেখে আরও একবার শঙ্কিত হলাম।
ভারতের বিখ্যাত ম্যাগাজিন স্পোর্টস্টার। বেশ পুরোনো ম্যাগাজিনে তামিম ইকবাল ২৮ সেপ্টেম্বর এই ম্যাগাজিনে একটা সাক্ষাৎকার দিয়েছেন। একদম নাম ধরেই বলি, বিডিক্রিকটাইমের সাংবাদিক আদনান আহমেদ , তিনি রিপোর্টে বলেছেন, 'সম্প্রতি স্টার স্পোর্টসের মুখোমুখি হয়ে তামিম বলেন,তিন শর্তে চ্যাম্পিয়নস ট্রফিতে খেলবেন তামিম!' এরপরে ক্রিকসার্কেল নামের একটা পেজ থেকেই খবরটা ভাইরাল হয়।
এই বিভ্রান্তির চাইতেও বড় ব্লান্ডারটা আদনান করেছেন তামিমের কথাগুলো অনুবাদ করতে গিয়ে।