যে কারনে নতুন করে স্লোগানে উত্তাল বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস

mahmud
0

 


জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতা শামীম মোল্লাকে পিটিয়ে হত্যার ঘটনায় পুলিশ একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।


শিক্ষার্থীরা মনে করেন, বিশ্ববিদ্যালয়ে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড কখনও গ্রহণযোগ্য নয়। এদিকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে এবং দ্রুত ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার প্রতিশ্রুতি দিয়েছে।


শামীম মোল্লার হত্যার পর থেকে মব জাস্টিসের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচুর সমালোচনা চলছে। বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্টার সুদীপ্ত শাহিন আটজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ২২-২৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন। এ ঘটনায় হাবিবুল্লাহ নামের একজনকে আটক করা হয়েছে এবং আটজন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।


পুলিশ বলছে, ফটোগ্রাফিক ও অন্যান্য প্রমাণের ভিত্তিতে কিছু সন্দেহভাজনকে শনাক্ত করা হয়েছে। শিক্ষার্থীরা জানাচ্ছেন, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড কোনওভাবেই মেনে নেওয়া যায় না এবং তারা আশা করছেন আইন যথাযথভাবে প্রয়োগ হবে।


শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ (জাকসু) চালুর দাবিতে সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছেন। বিকেল ৩টায় শহীদ মিনার থেকে শুরু হওয়া মিছিলটি উপাচার্যের বাসভবনের সামনে গিয়ে শেষ হয়। মিছিলে শিক্ষার্থীরা “এক দফা এক দাবি চাই, না কোনো রাজনীতি” এবং “রাজনীতির অংশীদার, এই মুহূর্তে ক্যাম্পাস ছাড়” ইত্যাদি স্লোগান দেন। 


বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের ৪৭ ব্যাচের শিক্ষার্থী মুসা ভূঁইয়া বলেন, “দলীয় রাজনীতি কখনও সাধারণ শিক্ষার্থীদের জন্য মঙ্গলজনক হয়নি। আমরা চাই, যত দ্রুত সম্ভব ছাত্ররাজনীতি নিষিদ্ধ করা হোক।”


উল্লেখ্য, বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক গেট এলাকায় শামীম মোল্লার ওপর হামলা হয়। তাকে পরে গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।


Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top