দেশে ফিরছেন আরও ৮৫ বাংলাদেশি

mahmud
0

 


মিয়ানমারে বিভিন্ন মেয়াদে কারাভোগের পর ৮৫ জন বাংলাদেশি দেশে ফেরার পথে রয়েছেন। এ নিয়ে গত ১৫ মাসে মিয়ানমার থেকে দেশে ফিরেছেন মোট ৩৩২ জন বাংলাদেশি।


শনিবার (২৮ সেপ্টেম্বর) রাখাইন রাজ্যের সিতওয়ে থেকে একটি জাহাজে করে তারা বাংলাদেশের উদ্দেশে রওনা হয়েছেন, এবং আগামীকাল রোববার ভোরে তাদের দেশে পৌঁছানোর কথা রয়েছে। 


ইয়াঙ্গুনে অবস্থিত বাংলাদেশ দূতাবাস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মিয়ানমারের নৌবাহিনীর জাহাজ ‘ইউএমএস চিন ডুইন’ এসব বাংলাদেশিকে বহন করছে। 


ফেরত আসা ব্যক্তিদের মধ্যে ৫৬ জনের বাড়ি কক্সবাজার, নারায়ণগঞ্জ ও নরসিংদী জেলায়, বাকিরা বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, নোয়াখালী ও ঢাকার বাসিন্দা। 


বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এই বাংলাদেশিদের মধ্যে ২৬ জন মলামাইন কারাগারে, ১৬ জন পাথেইন কারাগারে, ৩ জন চকমারউ কারাগারে এবং বাকিরা রাখাইনের বিভিন্ন কারাগারে ছিলেন।


গত ১৫ মাসে মিয়ানমারে বাংলাদেশ দূতাবাস এবং সিতওয়ে কনস্যুলেট মিলে মোট ৩৩২ জন বাংলাদেশিকে দেশে ফিরতে সহায়তা করেছে। সর্বশেষ জুন মাসে ৪৫ জন বাংলাদেশি দেশে ফিরেছিলেন।

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top