তামিমের কথাই সত্য প্রমাণিত হলো, সাকিবকে নিয়ে বেরিয়ে এলো চাঞ্চলকর নিউজ

BS Sports
0


চেন্নাই টেস্টের তৃতীয় দিনেই আচমকা আলো কেড়ে নিলেন সাকিব আল হাসান। চলতি টেস্টের শুরু থেকেই প্রশ্ন ছিল তাকে নিয়ে। কদিন আগেই কাউন্টিতে টানা ২৮ ওভার বল করা সাকিব কেন বোলিং আক্রমণে নিয়মিত নন, সেটা নিয়েই ছিল প্রশ্ন। সাকিবের হাতের আঙ্গুলের অবস্থা সবারই নজরের পরে। টেস্টের তৃতীয় দিন পর্যন্ত কেউই জানত না সাকিবের এই বস্থার কথা। ধারাভাষ্যকার এবং ভারতের সাবেক স্পিনার মুরালি কার্তিক নিশ্চিত করেছেন সাকিবের ইনজুরির খবর। মুরালি কার্তিক সাকিবের সাথে সরাসরি কথা বলে এই তথ্য জানতে পেরেছে। কমেন্ট্রি বক্স থেকে তামিম ইকবাল বাংলাদেশ টিম মেঞ্জেমেন্টকে দায়ী করেন। প্রশ্ন ছুড়ে দেন, কেনো এই অবস্থা থাকার পরেও তাকে দলেও নেওয়া হয়েছে?

তামিমের সেই প্রশ্নের উত্তরও দিয়েছেন বাংলাদেশের ব্যাটিং কোচ ডেভিড হেম্প। তিনি জানিয়েছেন, ‘এই বিষয়টি নিয়ে আমি অবগত না। তাই আমি এই বিষয়ে কিছু বলতে পারছি না।’ 

শুধু তাই নয়, কোচের সঙ্গে বিসিবিও জানে না সাকিবের ইনজুরি নিয়ে।  বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরি জানান, সাকিবের সার্জারি হলে তো জানতেন তিনি। এছাড়া সাকিবের সবশেষ ইনজুরি নিয়ে তার কাছে কোনো তথ্য নেই। তাহলে কি সাকিব নিজের ইঞ্জুরির কথা সবার কাছে গোপন করে ভারতের বিপক্ষে প্রথম টেস্ট খেলতে নেমে গিয়েছেন?


Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top