ভারতের বিপক্ষে পতিরোদ গড়ে করলেন নতুন রেকর্ড সাদমান ও জাকির

mahmud
0


 দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ২৮৭ রান তুলে ইনিংস ঘোষণা করেছে ভারত, ফলে বাংলাদেশকে ৫১৫ রানের লক্ষ্য দেওয়া হয়েছে। রোহিত শর্মার ইনিংস ঘোষণার সময় শুবমান গিল ১১৯ রানে ও লোকেশ রাহুল ২২ রানে অপরাজিত ছিলেন।


বাংলাদেশ টেস্টে এর আগে তিনবার এর চেয়ে বড় রানের লক্ষ্য পেয়েছে এবং চতুর্থ ইনিংসে নবমবার ৫০০ রানের বেশি লক্ষ্য পেয়েছে। এইসব ম্যাচেই হেরেছে বাংলাদেশ। তবে ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে গ্রেনাডায় ২১৫ রান তাড়া করে জিতেছিল বাংলাদেশ।


ম্যাচ জিততে হলে বাংলাদেশকে চতুর্থ ইনিংসে বিশ্ব রেকর্ড গড়তে হবে। ৫১৫ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে বাংলাদেশের শুরুটা ভালো হয়েছে। সাদমান ইসলাম ও জাকির হাসান উদ্বোধনী জুটিতে ৫০ রান তুলে ফেলেছেন। জাকির ৩২ ও সাদমান ২০ রানে ব্যাট করেছেন। এটি টেস্টে তাদের দ্বিতীয়বার উদ্বোধনী জুটিতে ফিফটি। এর আগে পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডির দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে তারা ৫৮ রান করেছিলেন। বর্তমানে বাংলাদেশের স্কোর ৫৪/০।


ভারতের মাটিতে বাংলাদেশ তিনবার টেস্ট খেলেছে। ছয় ইনিংসে ওপেনিং জুটিতে সর্বোচ্চ রান ছিল ৩৮, যা ২০১৭ সালে হায়দরাবাদ টেস্টে তামিম ইকবাল ও সৌম্য সরকারের মধ্যে হয়েছিল। আজ জাকির ও সাদমান তাদের সেই রেকর্ড ছাড়িয়ে গেছেন, ৫১৫ রানের লক্ষ্য নিয়ে তারা কিছুটা ওয়ানডে মেজাজে ব্যাটিং করছেন।

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top