জন্ম স্কটল্যান্ডের গ্লাসগোতে, বয়স ২৫। তবে হঠাৎ দেখায় মনে হবে, সদ্য কৈশোরে পা রেখেছেন। প্রমীলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে না হতেই আলোচনার কেন্দ্রে আবতাহা মাহিন মাকসুদ। বিশেষ করে নজর কেড়েছেন হিজাব পরে খেলতে নেমে।
বিশ্বকাপের আগেই তার খেলা হয়ে গেছে ৫৩টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি, খেলেছেন ৮টি ওয়ানডেও। হয়ে উঠেছেন অনেকের রোল মডেল, যারা তাকে দেখে বিশ্বাস করতে শিখেছেন- ধর্মীয় মূল্যবোধ ঠিক রাখাও জরুরী।
