বাংলাদেশ ভারত টি-টোয়েন্টি ম্যাচকে ঘিরে নিষেধাজ্ঞার পাহাড়

imran
0

 


বাংলাদেশে রাজনৈতিক পালাবদলের পর হিন্দু ধর্মাবলম্বী মানুষ ও তাদের বাড়ি-ঘরে হামলার প্রতিবাদ জানিয়ে আসছে ভারতের হিন্দু জাতীয়তাবাদী রাজনৈতিক দল অখিল ভারত হিন্দু মহাসভা। যার জেরে বাংলাদেশের ভারত সফরের বেশ কয়েকটি ম্যাচে হামলার হুমকি দেওয়া হয়েছিল। তাদের প্রতিবাদের মুখে নিশ্চিদ্র নিরাপত্তা দিচ্ছে মধ্যপ্রদেশ ক্রিকেট সংস্থা এবং গোয়ালিয়রের প্রশাসন।

রোববারের ম্যাচের আগে হঠাৎ বেশ কিছু নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। ম্যাচটিকে ঘিরে গোয়ালিয়রের নিরাপত্তা নিশ্চিতে মানুষের চলাচল ও কর্মকাণ্ড সীমিত করার কথা জানিয়েছেন গোয়ালিয়রের কালেক্টর ও জেলা ম্যাজিস্ট্রেট রুচিকা চৌহান।সংবাদমাধ্যম ফ্রি প্রেস জার্নাল তার বরাতে জানিয়েছে, ভারতের সিভিল ডিফেন্স কোড ১৬৩ ধারার অধীনে (কর্মকাণ্ড) সংরক্ষিত আদেশ জারি করা হয়েছে। যা সক্রিয় থাকবে ৭ অক্টোবর (ম্যাচের পরদিন) পর্যন্ত। ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, খেলার দিন যারা স্টেডিয়ামে যাবেন, তারা ব্যানার, পোস্টার, পতাকা, কাটআউটে আপত্তিজনক কোনো কিছু লিখে আনতে পারবেন না। সব মিলিয়ে কড়া নিরাপত্তায় ম্যাচটি আয়োজিত হতে যাচ্ছে বলেই আভাস পাওয়া যাচ্ছে।

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top