যে কারন দেখিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সকল প্রকার রাজনীতি বন্ধের সিদ্ধান্ত

mahmud
0


 ঢাকা বিশ্ববিদ্যালয়ে সকল প্রকার রাজনৈতিক কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, এই সিদ্ধান্তটি শিক্ষার্থীদের নিরাপত্তা এবং শিক্ষার পরিবেশ সুরক্ষার জন্য। কর্তৃপক্ষের মতে, রাজনীতি সংক্রান্ত বিভিন্ন সহিংস ঘটনা শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশকে বিঘ্নিত করছে। এ সিদ্ধান্তের ফলে বিশ্ববিদ্যালয়ের সব রাজনৈতিক সংগঠনের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত থাকবে, যাতে শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে তাদের শিক্ষার প্রতি মনোনিবেশ করতে পারে।


আর বলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সকল প্রকার রাজনৈতিক কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।


বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের উপাচার্য লাউঞ্জে অনুষ্ঠিত এক জরুরি সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে একাধিক সিন্ডিকেট সদস্য এ তথ্য নিশ্চিত করেন।


নাম প্রকাশে অনিচ্ছুক একজন সিন্ডিকেট সদস্য জানান, আজ সন্ধ্যা সাতটা থেকে রাত পৌনে ৯টা পর্যন্ত উপাচার্য লাউঞ্জে একটি জরুরি মিটিং অনুষ্ঠিত হয়, যেখানে দুই ঘণ্টার আলোচনা শেষে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top