আওয়ামী গডফাদারের ‘অভিভাবক’ ছিলেন তিনি

mahmud
0


 আলাউদ্দিন আহমেদ চৌধুরী (নাসিম) ২০২৪ সালের জাতীয় নির্বাচনে ফেনী-১ আসন থেকে আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হন। তবে ২০০৯ থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত ফেনীর রাজনীতিতে তিনি ‘নিজাম হাজারীর অভিভাবক’ হিসেবে পরিচিত ছিলেন।


নাসিম ছিলেন শেখ হাসিনার সাবেক প্রটোকল কর্মকর্তা এবং নিজাম হাজারীর রাজনৈতিক পৃষ্ঠপোষক। ফেনী সফরের সময় নিজাম হাজারীসহ স্থানীয় জনপ্রতিনিধিরা নাসিমকে পা ধরে সালাম করতেন এবং তাঁকে ‘অভিভাবক’ হিসেবে পরিচয় করিয়ে দিতেন। ফেনীর ব্যানার-ফেস্টুনে নাসিমকে ‘ফেনীর অভিভাবক’ হিসেবে উল্লেখ করা হতো। সরকার বা দলে কোনো পদে না থাকলেও, জেলার জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তারা তাঁর অনুগত ছিলেন।


নাসিমের প্রভাবের কারণ হিসেবে রাজনৈতিক নেতাসহ ফেনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিরা বলছেন, শেখ হাসিনার প্রটোকল কর্মকর্তা এবং শেখ রেহানার ঘনিষ্ঠ হওয়ায় তিনি প্রভাবশালী হয়ে ওঠেন। অনেকেই তাঁকে আড়ালে ‘ফান্ড ম্যানেজার’ বলেও উল্লেখ করতেন।


২০০৯ সালে আওয়ামী লীগ সরকার গঠন করার পর নাসিম কোনো পদে না থেকেও জনপ্রশাসনে পদোন্নতি ও পদায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি প্রভাবশালী কিছু ব্যবসায়িক গোষ্ঠীর স্বার্থ রক্ষায়ও জড়িত ছিলেন এবং বিদ্যুৎকেন্দ্রসহ বিভিন্ন ব্যবসায় অংশ নেন। ঢাকার বিভিন্ন সূত্রে জানা যায়, তিনি কয়েকজন প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্বকে নিয়ে একটি স্বার্থান্বেষী গ্রুপও গঠন করেছিলেন।


**উত্থান:**

নাসিম ১৯৮৪-৮৬ সাল পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি ছিলেন। ১৯৮৬ সালে প্রশাসন ক্যাডারে যোগ দিয়ে ১৯৯৬ সালে শেখ হাসিনার প্রটোকল কর্মকর্তা হন। আওয়ামী লীগ বিরোধী দলে গেলে তিনি বিরোধীদলীয় নেতার প্রটোকল কর্মকর্তার দায়িত্ব পালন করেন এবং পরে সরকারি চাকরি থেকে স্বেচ্ছায় অবসর নেন।


**দুদকে অভিযোগ:**

নাসিমের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) অভিযোগ জমা হয়েছে, যেখানে বলা হয়েছে তিনি গত ১৫ বছরে অবৈধ উপায়ে বিপুল অর্থ উপার্জন ও পাচার করেছেন। দ্বাদশ সংসদ নির্বাচনে তাঁর হলফনামায় ১০৮ কোটি টাকার সম্পদ উল্লেখ করেছেন। তবে স্থানীয়দের মতে, এই হিসাবের বাইরে নাসিম ও তাঁর পরিবারের আরও বিপুল অর্থসম্পদ রয়েছে।


**ফেনীর রাজনীতিতে প্রভাব:**

নাসিম ২০১২ সালে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য হন, যদিও পরে তাঁকে সেই পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। ২০০৮ সালে ফেনী আওয়ামী লীগ পুনর্গঠনের সময় জয়নাল হাজারীর স্থলাভিষিক্ত হিসেবে নিজাম হাজারীকে সামনে নিয়ে আসেন নাসিম। এরপর ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর নিজাম হাজারীকে ব্যবহার করে পুরো ফেনীর রাজনৈতিক নিয়ন্ত্রণ নিজের হাতে নেন।

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top